1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে যাত্রা শুরু করল ‘লিয়া’স মেকওভার’ বিউটি সেবা ও ট্রেনিং একাডেমি রাতের আঁধারে বনদস্যুদের হামলায় পুঁইছড়িতে ধ্বংস ১৫ হাজার বনজ চারা শীলকূপ ইউনিয়নে ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ বাঁশখালী: জনতার হাতে আটক চার মাদকসেবী যুবককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা খানখানাবাদে গ্যাসের চুলার আগুনে পুড়ল তিন বসতঘর অবৈধভাবে বরফ পরিবহন, বাঁশখালীতে নৌযান মালিককে জরিমানা বাঁশখালী মডেল স্কুলকে অনন্য উচ্চতায় নেওয়া শহিদ উল্লাহ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিএনপি নেতা মোক্তার আহমেদের মৃত্যুতে মিশকাতুল ইসলাম পাপ্পার শোক প্রকাশ বাঁশখালীতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন বাঁশখালীতে অবৈধ মাছ শিকার রোধে কোস্টগার্ডের অভিযান: পাঁচ নৌযান আটক

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। আটক ব্যক্তি জামির উদ্দিন (৪০)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পুলিশের তালিকাভুক্ত অপরাধী বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে এমন একজন ব্যক্তি নিজ এলাকায় অবস্থান করছে। তথ্য যাচাই-বাছাই শেষে বাঁশখালী আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাহারছড়া ইউনিয়নের একটি স্থানীয় দোকানের সামনে থেকে জামির উদ্দিনকে আটক করা হয়। পরে তাকে তার বসতবাড়িতে নিয়ে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, দুটি তাজা গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা প্রতিহত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান অব্যাহত রয়েছে।

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। পাশাপাশি জনগণের জানমাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট