1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে যাত্রা শুরু করল ‘লিয়া’স মেকওভার’ বিউটি সেবা ও ট্রেনিং একাডেমি রাতের আঁধারে বনদস্যুদের হামলায় পুঁইছড়িতে ধ্বংস ১৫ হাজার বনজ চারা শীলকূপ ইউনিয়নে ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ বাঁশখালী: জনতার হাতে আটক চার মাদকসেবী যুবককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা খানখানাবাদে গ্যাসের চুলার আগুনে পুড়ল তিন বসতঘর অবৈধভাবে বরফ পরিবহন, বাঁশখালীতে নৌযান মালিককে জরিমানা বাঁশখালী মডেল স্কুলকে অনন্য উচ্চতায় নেওয়া শহিদ উল্লাহ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিএনপি নেতা মোক্তার আহমেদের মৃত্যুতে মিশকাতুল ইসলাম পাপ্পার শোক প্রকাশ বাঁশখালীতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন বাঁশখালীতে অবৈধ মাছ শিকার রোধে কোস্টগার্ডের অভিযান: পাঁচ নৌযান আটক

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চেচুরিয়া বিল এলাকায় একটি সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত তাবাচ্ছুম (৬) উপজেলার দক্ষিণ জলদী গ্রামের মো. ইলিয়াছের মেয়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন নাজনিন (২৮) ও অনজন দে (৫০)। অনজন দে’র বাড়ি নাপোড়া গ্রামে। আহতদের প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বাড়ি জলদী দারোগা বাজার এলাকায় বলে জানা গেছে।

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুদাংশু শেখর হালদার জানান, নিহত শিশুর মরদেহ সুরতহালের জন্য থানায় নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট