1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে যাত্রা শুরু করল ‘লিয়া’স মেকওভার’ বিউটি সেবা ও ট্রেনিং একাডেমি রাতের আঁধারে বনদস্যুদের হামলায় পুঁইছড়িতে ধ্বংস ১৫ হাজার বনজ চারা শীলকূপ ইউনিয়নে ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ বাঁশখালী: জনতার হাতে আটক চার মাদকসেবী যুবককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা খানখানাবাদে গ্যাসের চুলার আগুনে পুড়ল তিন বসতঘর অবৈধভাবে বরফ পরিবহন, বাঁশখালীতে নৌযান মালিককে জরিমানা বাঁশখালী মডেল স্কুলকে অনন্য উচ্চতায় নেওয়া শহিদ উল্লাহ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিএনপি নেতা মোক্তার আহমেদের মৃত্যুতে মিশকাতুল ইসলাম পাপ্পার শোক প্রকাশ বাঁশখালীতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন বাঁশখালীতে অবৈধ মাছ শিকার রোধে কোস্টগার্ডের অভিযান: পাঁচ নৌযান আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বাঁশখালীতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে বাঁশখালীতে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাঁশখালী অফিসার্স ক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এটি নির্বাচন উপলক্ষে গঠিত আইনশৃঙ্খলা কমিটির দ্বিতীয় সভা।

সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম। সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আন্দালিব কবীর,  মেজর শাতিল, মেজর তানজিম, মেজর সা’আদাত এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম।

এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ, র‍্যাব-৭-এর প্রতিনিধি এবং একাধিক গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে নির্বাচনের দিন সকল ভোটকেন্দ্রসহ পুরো বাঁশখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে একটি কেন্দ্রীয় কমান্ড ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থার সমন্বিত ভূমিকার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট