1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ওষুধ বিপণনে সংস্কার জরুরি, অপমান নয় জবাবদিহি চাই বাঁশখালীতে পারিবারিক বিরোধে খুন, পলাতক অভিযুক্তরা বাঁশখালীতে গভীর রাতে এসি (ল্যান্ড)-এর অভিযান: মাটিভর্তি ট্রাক জব্দ, পালাল চালক কলকাতার সিনেমায় বাঁশখালীর জাহিদ: আন্তর্জাতিক প্রজেক্টে নতুন দিগন্ত বাঁশখালীর কালীপুরের লিচু: স্বাদে সেরা, দামে সবার ধরা ছোঁয়ার বাইরে ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাঁশখালীর প্রবাসী মহি উদ্দীনের নেশার টানে সর্বস্বান্ত, বাঁশখালীতে হাতেনাতে ধরা—৪ মাসের কারাদণ্ড পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন হুজুরের ছদ্মবেশে ইয়াবা পাচার: বাঁশখালীতে ৫০০ পিসসহ আটক এক ব্যক্তি চার কন্যা নিয়ে নিঃস্ব লেদু, আগুন কেড়ে নিল শেষ আশ্রয়

বাঁশখালীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির নাম মুহাম্মদ জায়ান ওরফে জায়েদ চৌধুরী (৭)। সে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার বাসিন্দা সৌদিয়া প্রবাসী রুহুল কুদ্দুস চৌধুরীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে জায়ান নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় শিশুটির বাবা রুহুল কুদ্দুস চৌধুরী বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর মামা মো. আশিক চৌধুরী।

পরিবার সূত্রে আরও জানা যায়, নিহত জায়ান মানসিক ও বাক প্রতিবন্ধী ছিল এবং সে কথা বলতে পারত না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট