রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

নেশার টানে সর্বস্বান্ত, বাঁশখালীতে হাতেনাতে ধরা—৪ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জলদী মিয়ার বাজার এলাকায় ইয়াবা সেবনের সময় মো. সোহেল (৩৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।

সোমবার (১১ মে) ভোর ৪টার দিকে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সূত্রে জানা যায়, বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন অভিযানটি পরিচালনা করেন। অভিযানের সময় উত্তর জলদী পৌরসভার ভাদালিয়া এলাকার বাসিন্দা সোহেলকে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। আটক সোহেল পেশায় একজন কসাই।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেন যে, তার উপার্জনের বেশিরভাগ অর্থই ইয়াবা ক্রয় ও সেবনের পেছনে ব্যয় হয়। এছাড়া এর আগেও একই অপরাধে তিনি প্রায় এক মাস কারাভোগ করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews