মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী

শীলকূপে আগুনে পুড়ে গেছে ৮ ঘর, ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তবলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধলক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

শুক্রবার রাত প্রায় ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন—আজিজ আহমদ-এর পুত্র নুরুল ইসলাম, নুরুল আমিন, নুরুল আলম, বদিউল আলম, মৃত মুহাম্মদ শফির পুত্র লেদু মিয়া, মোক্তার আহমদ, আকতার আহমদ এবং অলি আহমদ।

স্থানীয় ও ক্ষতিগ্রস্থ সূত্রে জানা গেছে, হঠাৎ আগুনের সূত্রপাত হলে দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে কয়েকটি পরিবারের বসতভিটা আগুনে ভস্মীভূত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালালেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। পরে বাঁশখালী ফায়ার সার্ভিস এসে অনেক চেষ্টায় সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ নুরী জানান, আগুনে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থসহ প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ পুড়ে গেছে। এতে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মো. মিযানুর রহমান বলেন- অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে আমাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। টিমের সহায়তায় সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ করা হয়।

এদিকে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নেন। সরকারিভাবে সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews