বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৬ হারিয়ে যেতে বসেছে বাঁশখালীর মৃৎশিল্প বাঁশখালীতে হাসিনার নামে মাইকিংয়ের ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ, জব্দ অটোরিকশা জীবনযাত্রার পরিবর্তন ও প্রতিকূলতা মোকাবিলায় অভিবাসন নিয়ে বাঁশখালীতে রামরু’র আলোচনা পাহাড় কাটার বিরুদ্ধে বাঁশখালীতে অভিযান, একজনকে কারাগারে পাঠালেন এসি-ল্যান্ড

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে মো. শাহ আলম (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিখোঁজ থাকার তিন দিন পর বুধবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকার একটি পাহাড়ি স্থানে, লোকালয় থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে। বিষয়টি নিশ্চিত করেছেন পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা মো. কামরুল হাসান।

এ ঘটনায় নিহত মো. শাহ আলম একই ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি সায়ের পাড়া ৩ নম্বর ওয়ার্ডের মৃত এজহার মিয়ার পুত্র।

পুলিশ ও বন বিভাগের সূত্র জানায়, শাহ আলম স্থানীয় একজন কৃষক। পূর্ব পুঁইছড়ির পাহাড়ি এলাকায় তাঁর ধানক্ষেত রয়েছে। গত রোববার সকালে তিনি ধান ক্ষেত পাহারা দিতে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে না আসায় পরিবার তাঁর খোঁজ শুরু করে। পরিবার ও স্থানীয় লোকজন টানা দুই দিন খোঁজাখুঁজির পর বুধবার পাহাড়ি এলাকায় গিয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বন বিভাগ ও পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনাস্থলের আলামত দেখে ধারণা করা হচ্ছে, তিন দিন আগে বন্য হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরওয়ার বলেন, স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্য হাতির আক্রমণেই তাঁর মৃত্যু হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews