শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই যোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমিটিতে ইয়াকুব হোসাইন সভাপতি, হান্নান সম্পাদক প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বাঁশখালীতে ছাত্রদলের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি চাম্বল বাজারে জামায়াত ইসলামী যুববিভাগের বিক্ষোভ মিছিল, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী বাঁশখালীতে তারেক রহমানের সফর সফল করতে ঐক্য-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান লায়ন হেলালের ঢাকা আহ্ছানিয়া মিশনের সহায়তায় বাঁশখালী-আনোয়ারার এক হাজার পরিবার পেল নগদ অর্থ প্রধানমন্ত্রীর সম্ভাব্য বাঁশখালী সফর: হেলিপ্যাড ও জনসভাস্থল চূড়ান্ত প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাঁশখালীতে জোরদার প্রস্তুতি, ভেন্যু পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিআইজি বাঁশখালীতে পাহাড়ধসের ১২১ ট্রাক মাটি বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষায় নতুন নির্দেশনা, ক্যাশ কাউন্টার ব্যবহারের আহ্বান

বাঁশখালীতে পূর্বধারা সম্পাদকের বাড়িতে চুরি-লুটপাট

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিবেদন: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে ছিনতাই, চুরি, লুটপাট, ডাকাতি, ইয়াবা কারবার এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সংঘবদ্ধ অপরাধচক্রের এসব তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বেড়ে চললেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা দৃশ্যমান না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

সম্প্রতি গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহ ফতেহ আলী (রহ.) নতুনবাড়ি এলাকায় পূর্বধারা পত্রিকার সম্পাদক ও সাংবাদিক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিনের বাড়িতে ধারাবাহিক চুরি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মাওলানা নবীর হোসাইন গত ১৫ জুন বাঁশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ জুন রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র বাড়িতে প্রবেশ করে নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যায়। এছাড়া গত প্রায় দুই বছর ধরে বাড়ির ছাদ ও নির্মাণাধীন অংশে রাখা লোহার রড, সিমেন্ট, বৈদ্যুতিক তার, মোটর, দরজা-জানালার ফিটিংসসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ধাপে ধাপে চুরি ও লুটপাট করা হয়েছে। এমনকি ছাদের পিলার ভেঙে ভেতরের লোহার রড কেটে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।অভিযোগে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, সাংবাদিকতার পেশার কারণে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ১৭ জুন গভীর রাতে এস আলম পাওয়ার প্ল্যান্টসংলগ্ন শুয়ারবাপের বাড়ি এলাকায় আফজালের বসতঘরে সংঘটিত ডাকাতির ঘটনাও স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ইয়াবা কারবার বিস্তারের পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতাও ভয়াবহ আকার ধারণ করেছে। সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় একদল বখাটে ও কিশোর গ্যাং সদস্যের আড্ডা, আধিপত্য বিস্তার, মারামারি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বেড়েছে। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তরুণ সমাজের একটি অংশ অপরাধের দিকে ঝুঁকে পড়ছে।

স্থানীয় বাসিন্দা মোজফ্ফর আহমদ বলেন, ‘আগে এমন পরিস্থিতি ছিল না। এখন চুরি, মাদক ও কিশোর গ্যাংয়ের কারণে মানুষ আতঙ্কে রয়েছে। সন্ধ্যার পর অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চান না।’

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের দাবি, গন্ডামারার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং এবং সংঘবদ্ধ চোরচক্রের মধ্যে যোগসূত্র রয়েছে। মাদকাসক্তদের একটি অংশ চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়ায় জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনছার জানান, এস আলম জেটিতে কয়লা বহনকারী জাহাজের কিছু ক্রুর কাছে ইয়াবা সরবরাহের সঙ্গে স্থানীয় একটি চক্র জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিষয়টি তিনি গন্ডামারা পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করেছেন। তবে সাম্প্রতিক চুরি ও ডাকাতির ঘটনাগুলোর বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না।

অভিযোগের বিষয়ে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গন্ডামারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এনামুল বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে তদন্ত করা হয়েছে। সংঘবদ্ধ চোরচক্র শনাক্তে কাজ চলছে।’

এদিকে স্থানীয় সচেতন নাগরিকরা গন্ডামারায় চুরি-ডাকাতি, ইয়াবা কারবার এবং কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান পরিচালনা, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews