শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে কঠিন চীবর দান সম্পন্ন, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন বৌদ্ধ ধর্মীয় নেতারা শীলকূপে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান, জব্দ বিপুল নকল শিশু খাদ্যপণ্য বাঁশখালীতে বন্যা-দুর্গত ৫০০ জনের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বাঁশখালীতে আলাওল কলেজে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র ঘোষণা বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

বাঁশখালীতে ঘুষ নেওয়ার সময় পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী আটক

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের শাহ আলম নামে একজন কর্মচারীকে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে দুদকের ফাঁদ অভিযানে তিনি আটক হন। আটক ব্যক্তি শাহ আলম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বাঁশখালীতে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কাম অফিস সহকারী হিসেবে কর্মরত।

দুদক সূত্রে জানা যায়, সাবেক অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদ তাঁর বকেয়া ভাতা ও পেনশনের সরকারি টাকা উত্তোলনের কাজে দীর্ঘদিন ধরে হয়রানি এবং ঘুষ দাবির অভিযোগ করে দুদকে লিখিত আবেদন করেন। অভিযোগের সত্যতা যাচাই শেষে দুদক কমিশনের অনুমোদনে চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে অভিযোগকারী মাসুদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় শাহ আলমকে হাতেনাতে আটক করা হয়।

ফাঁদ অভিযানের নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ। অভিযানে আরও অংশ নেন উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, আবুল হাসান ও সুরাইয়া সুলতানা। পুরো অভিযান তদারকি করেন দুদকের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন।

দুদক জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি দপ্তরে দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কমিশনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews