রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

বাঁশখালীর বৈলছড়িতে শাহ মুনিরুল্লাহ জামে মসজিদের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৪১৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া কুলীনপাড়া এলাকায় অবস্থিত শাহ মুনিরুল্লাহ জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার জুম‘আর নামাজ আদায়ের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য আলেম-ওলামা, সমাজনেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও জুম‘আর আযান প্রদান করা হয়।

জুম‘আর নামাজের পূর্বে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। পরে জুম‘আর খুতবা ও নামাজ পরিচালনা করেন আল-জামেয়া দারুল মা‘আরেফ আল-ইসলামিয়্যাহ’র মুহাদ্দিস ও মুফতি মাওলানা মুফতি ফরিদ আহমদ আনছারী।

মরহুম শাহ মাওলানা মুনিরুল্লাহ (রহ.)-এর জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ ইউছুফের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার তারেক মঈন উদ্দিনের সঞ্চালনায় জুম‘আর পরবর্তী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী ও বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল।

সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মাওলানা ফোজাইলুর রহমান ও নকি উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলীনপাড়ার বিশিষ্ট সমাজনেতা মোহাম্মদ হোসেন, ডা. আজিজুল হক, ডা. জহির উদ্দীন, কুলীনপাড়া উত্তর জামে মসজিদের সভাপতি এনামুল হক, বৈলছড়ি জামেয়া মিল্লিয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা এজাজ আহমদ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ মুনাজাত পরিচালনা করেন বৈলছড়ি আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আহমদ হাছান। পরে মুসল্লি ও অতিথিদের মাঝে আপ্যায়ন ও দুপুরের খাবার পরিবেশন করা হয়।

উল্লেখ্য, ধর্মীয় শিক্ষা, দাওয়াহ কার্যক্রম ও সমাজসেবার লক্ষ্যকে সামনে রেখে মুনিরুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক আয়োজনে এ শুভ উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews