রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই

হেফজ ও দাওর সম্পন্ন করায় হাফেজা তাছনিম নূরী সংবর্ধিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে আল হুদা আইডিয়াল বালিকা মাদরাসায় পবিত্র কুরআনের হিফজ ও দাওর সম্পন্ন করায় হাফেজা তাছনিম নূরীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং হিফজ সমাপনকারী নবীন হাফেজাদের বিদায়ী সংবর্ধনাও অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মাদরাসার হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মাওলানা নাসরুল্লাহ সা’আদ। মাদরাসার পরিচালক মাওলানা আনিসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী রাফিয়া খাতুন আদর্শ মাদরাসার পরিচালক হাফেজ ওসমান গনি।

এ সময় অনুষ্ঠানে হেফজ বিভাগের মেধাবী ছাত্রী হাফেজা তাছনিম নূরীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। তিনি শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও চাঁদপুর কি ইউ আর ইউ সিনিয়র মাদরাসার সহকারী মৌলভী শিক্ষিকা আফরোজা বেগমের বড় কন্যা। কৃতিত্বের সঙ্গে দাওরা সম্পন্ন করায় তাকে সম্মাননা স্মারক ও দোয়ার মাধ্যমে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে বাঁশখালী মাদরাসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ও জলদি বাহরুল উলূম মাদরাসার পরিচালক মাওলানা মুনীরুল্লাহ রব্বানী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাঁশখালী শাখার সভাপতি মাওলানা হাফেজ হেলাল উদ্দিন, মাওলানা আলী আকবর এবং শীলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নূরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা হাফেজা তাছনিম নূরীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি কুরআনের যথাযথ চর্চা, আমল ও ইসলামী শিক্ষার প্রসারে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews