রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই

বাঁশখালীতে নেজামে ইসলাম পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় মহাসচিব এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মনোনীত প্রার্থী শায়খুল হাদিস আল্লামা মুসা বিন ইযহার চৌধুরীর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের চূড়ান্ত প্রস্তুতি উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল উলূম লালখান বাজার মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সাবেক সভাপতি ও সাবেক চারদলীয় জোট সরকারের অন্যতম রূপকার আল্লামা মুফতি মুহাম্মদ ইজহারুল ইসলাম চৌধুরী।

সভায় নেজামে ইসলাম পার্টি বাঁশখালী উপজেলা শাখার সাংগঠনিক তৎপরতা জোরদার, নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের তারিখ ও স্থান নির্ধারণসহ বাঁশখালীর সার্বিক অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নেতৃবৃন্দ বলেন, ইসলামি আদর্শভিত্তিক ন্যায়নীতি ও জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে বাঁশখালীর টেকসই উন্নয়ন নিশ্চিত করাই নেজামে ইসলাম পার্টির লক্ষ্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews