রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা বাঁশখালীতে কঠিন চীবর দান সম্পন্ন, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন বৌদ্ধ ধর্মীয় নেতারা শীলকূপে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান, জব্দ বিপুল নকল শিশু খাদ্যপণ্য বাঁশখালীতে বন্যা-দুর্গত ৫০০ জনের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বাঁশখালীতে আলাওল কলেজে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র ঘোষণা বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল

কক্সবাজারের মাদককারবারী ২০ হাজার পিস ইয়াবাসহ বাঁশখালীতে গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪৭০ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::

গোপন সংবাদের ভিত্তিতে চৌকি তল্লাশী চালিয়ে বাঁশখালী থানা পুলিশ হাতেনাতে ২০ হাজার পিস ইয়াবা সহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাঁশখালী প্রধান সড়কের পৌরসভাস্থ ৭ নম্বর ওয়ার্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদককারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মাদক কারবারী মোহাম্মদ আব্দুল সালেক শাহিন (৩২)। তিনি কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানাধীন খুরুস্কুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টাইমবাজার এলাকার আব্দুল হামিদ খানের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ‘বাঁশখালী প্রধানসড়ক দিয়ে মোটর সাইকেল নিয়ে মাদক পাচারকালে পুলিশের চেকপোস্টে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। এ সময় হাতেনাতে মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘মাদক পাচারকালে মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের চৌকস একটি টিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবকের বিরোদ্ধে বাঁশখালী থানায় মামলা রুজু হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews