
সংলাপ সংগঠন সংবাদ::: বাঁশখালী উপজেলার চাম্বলস্থ শাহ আমানত দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় চাম্বল ফাহিম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতি ও সেক্রেটারির অনুমোদনক্রমে দ্বি-বার্ষিক এ কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা হোসাইন হেলাল। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইলিয়াস আজাদ, মোজাম্মেল হক, মুহাম্মদ হেলাল উদ্দিন, আলী আকবর ও মুহাম্মদ শহীদুল্লাহ। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আমান উল্লাহ। সহ-সেক্রেটারি হিসেবে রয়েছেন ফারুকুল ইসলাম রুবেল, আব্দুন নূর, আজিজুল হক ফরহাদ, ছগির হোসাইন ও নজরুল ইসলাম।
অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওয়াহেদুল ইসলাম চৌধুরী এবং সহ-অর্থ সম্পাদক আতাউর রহমান। সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কাইসার এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন তপু। সাহিত্য সম্পাদক মামুনুর রশীদ এবং সহ-সাহিত্য সম্পাদক শাহাদাত হোসাইন। ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শাকের উল্লাহ এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল আমিন সোলাইমান। অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিম এবং সহ-অফিস সম্পাদক রিয়াদ মাহমুদ তামজিদ। প্রচার সম্পাদক এইচ এম আলমগীর এবং সহ-প্রচার সম্পাদক নাজমুল হক সানী।
ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম মাসুদ এবং সহ-ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম। সংস্কৃতি সম্পাদক এমদাদুল হক এবং সহ-সংস্কৃতি সম্পাদক মারুফুল ইসলাম। তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাসির উদ্দীন এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আজগর হোছাইন। ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সাকিব এবং সহ-ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ জাকারিয়া।
নবনির্বাচিত সভাপতি মোস্তফা হোসাইন হেলাল বলেন, ‘প্রাক্তন ছাত্রদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।’
সেক্রেটারি আমান উল্লাহ বলেন, ‘সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি কার্যকর, সেবামূলক ও গতিশীল সংগঠন গড়ে তোলার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের কল্যাণে কাজ করতে আমরা বদ্ধপরিকর।’
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ক্যাপশন: নবনির্বাচিত সভাপতি মোস্তফা হোসাইন হেলাল ও সেক্রেটারি আমান উল্লাহ।
