1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দিবালোকে ফসলি জমির টপসয়েল কাটার চেষ্টা, এক্সক্যাভেটর জব্দ ইয়াবার সাম্রাজ্য ভাঙল অভিযানে, বাঁশখালীতে ‘মাদক সম্রাট’ হেফাজের এক বছর কারাদণ্ড শীলকূপ: মাদকের নেশায় বেপরোয়া ছেলে, কান্নাজড়িত বাবার সামনে ম্যাজিস্ট্রেটের সাজা বাঁশখালী ফেরার পথে দুর্ঘটনার কবলে এমপি জহিরুল ইসলাম, প্রাণহানি এড়ালেন চালক কাকরোলে ‘সবুজ সোনা’র স্বপ্ন দেখছেন বাঁশখালীর কৃষক একরাতেই ৩০ গাড়ি মাটি পাচার: বাঁশখালীতে রাতভর অভিযানে এক্সক্যাভেটর-ড্যাম্পার জব্দ বাঁশখালীতে গভীর রাতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকারসহ মালামাল লুট নিজে বেচেন, নিজেই সেবন করেন: বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড বঙ্গোপসাগরের বাঁশখালী চ্যানেলে অভিযান: বিপুল জাল ও ৩ টন মাছসহ নৌযান জব্দ বাঁশখালীতে ঐতিহ্যবাহী নাপিতা পুকুর ভরাটের অভিযোগে অভিযান, এক্সক্যাভেটর জব্দ

ইয়াবার সাম্রাজ্য ভাঙল অভিযানে, বাঁশখালীতে ‘মাদক সম্রাট’ হেফাজের এক বছর কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মো. হেফাজ (৩০) নামের এক যুবককে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয়ভাবে তিনি ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত বলে জানিয়েছে প্রশাসন।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকা থেকে থানা পুলিশের সহযোগিতায় তাঁকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা অর্থদণ্ডও করা হয়।

দণ্ডপ্রাপ্ত হেফাজ উপজেলার ছনুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খুদুকখালী মান্নানপাড়া এলাকার মৃত আব্দুল মালেক বলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছনুয়া ও শেখেরখীল এলাকায় প্রকাশ্যে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘হেফাজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির একাধিক অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বাঁশখালীকে মাদকমুক্ত করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট