1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাম্পার ফলনেও ন্যায্যমূল্যহীন বাঁশখালীর উপকূলের লবণ নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার: বাঁশখালীতে দুই বোট মালিককে দেড় লাখ টাকা জরিমানা জলাবদ্ধতা নিরসনে বাঁশখালীতে জলকদর খাল খননের উদ্বোধন করলেন এমপি জহিরুল ইসলাম জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছাতে শীলকূপে বিট পুলিশিং সভা বাঁশখালীতে দিবালোকে ফসলি জমির টপসয়েল কাটার চেষ্টা, এক্সক্যাভেটর জব্দ ইয়াবার সাম্রাজ্য ভাঙল অভিযানে, বাঁশখালীতে ‘মাদক সম্রাট’ হেফাজের এক বছর কারাদণ্ড শীলকূপ: মাদকের নেশায় বেপরোয়া ছেলে, কান্নাজড়িত বাবার সামনে ম্যাজিস্ট্রেটের সাজা বাঁশখালী ফেরার পথে দুর্ঘটনার কবলে এমপি জহিরুল ইসলাম, প্রাণহানি এড়ালেন চালক কাকরোলে ‘সবুজ সোনা’র স্বপ্ন দেখছেন বাঁশখালীর কৃষক

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, জালসহ ১৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যরাতে উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ ট্রলিং বোট জব্দ করে। পরে জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের পাঁচটি ট্রলিং জাল উদ্ধার করা হয় এবং এ সময় বোটে থাকা ১৮ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন– ‘জব্দ করা বোট, জাল ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’ তিনি আরও জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট