1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আটক বাঁশখালীতে জিয়াউর রহমানের খননকৃত চেচুরিয়া খাল দখলমুক্ত, স্বস্তি জনজীবনে বাঁশখালীতে মাকে গলা কেটে হত্যার মামলায় ছেলে–পুত্রবধূ গ্রেপ্তার বাঁশখালীতে গ্যাসের চুলা থেকে আগুন, পুড়ল বসতঘর বাঁশখালীতে গভীর রাতে দুর্বৃত্তের আগুনে গ্যারেজে পুড়ল অটোরিকশা ফুটপাত দখলমুক্তে বাঁশখালীর মিয়ার বাজারে অভিযান, জব্দ খাদ্য এতিমখানায় বিতরণ কাহারঘোনায় মাদক বিরোধী প্রতিবাদ, ‘ঘরজামাই রশিদ’কে এলাকা ছাড়ার হুশিয়ারি সরলের কাহারঘোনায় পুলিশের অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ১ খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য রোধে অভিযান, ৬ সিএনজি চালককে জরিমানা

বাঁশখালীতে মাকে গলা কেটে হত্যার মামলায় ছেলে–পুত্রবধূ গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে নিজ মাকে গলা কেটে হত্যার মামলায় দীর্ঘদিন পলাতক ছেলে ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাবের সহায়তায় কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বাঁশখালী থানার উপপরিদর্শক বিভাস কুমার সাহার নেতৃত্বে একটি দল র‌্যাব-১৫-এর সহযোগিতায় অভিযান চালিয়ে মো. কাসেম (২৮) ও তাঁর স্ত্রী নার্গিস আক্তারকে (২৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিরা বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি এলাকার বাসিন্দা।

বাঁশখালী থানায় করা হত্যা মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ৫ জুন রাত আনুমানিক ১০টা থেকে ৬ জুন ভোর ৬টার মধ্যে কোনো একসময় কাসেম তাঁর মা রেহেনা বেগমকে (৬২) দা দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ভিকটিমের বড় ছেলে বিদেশ থেকে পাঠানো টাকার লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কাসেম ও তাঁর স্ত্রী দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে র‌্যাবের সহায়তায় বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট