1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাসের চুলা থেকে আগুন, পুড়ল বসতঘর বাঁশখালীতে গভীর রাতে দুর্বৃত্তের আগুনে গ্যারেজে পুড়ল অটোরিকশা ফুটপাত দখলমুক্তে বাঁশখালীর মিয়ার বাজারে অভিযান, জব্দ খাদ্য এতিমখানায় বিতরণ কাহারঘোনায় মাদক বিরোধী প্রতিবাদ, ‘ঘরজামাই রশিদ’কে এলাকা ছাড়ার হুশিয়ারি সরলের কাহারঘোনায় পুলিশের অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ১ খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য রোধে অভিযান, ৬ সিএনজি চালককে জরিমানা বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা শনিবার চট্টগ্রামে রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা অসহায় তিন মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক

ফুটপাত দখলমুক্তে বাঁশখালীর মিয়ার বাজারে অভিযান, জব্দ খাদ্য এতিমখানায় বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রধানসড়কের মিয়ার বাজার এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বাঁশখালীর প্রধান সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী কয়েকটি কনফেকশনারি দোকান থেকে বিভিন্ন ধরনের বিস্কুট ও কেক জব্দ করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে রাখা একাধিক ফল ব্যবসায়ীর স্তূপ করা ফলও জব্দ করা হয়।
পরে জব্দকৃত এসব খাদ্যসামগ্রী স্থানীয় জামে মসজিদ ও মখজনুল উলূম মাদরাসার এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এসময় বাঁশখালী থানা পুলিশের বিশেষ টিম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার প্রবণতা রোধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট