বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী ৩দিনপর উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬ বাঁশখালীতে বিএনপি নেতা ডিলার দুলাভাইয়ের চাল শ্যালকের দোকানে, চালের বস্তা জব্দ বাঁশখালীতে বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা, প্রতিহত করল প্রশাসন বাঁশখালীর পুকুরিয়ায় আগুনে পুড়ল তিন বসতঘর, ক্ষতি ১৫ লাখ টাকার বেশি দুই দিনেও সন্ধান নেই বাঁশখালীর ব্যবসায়ী হাসানের, বাবার অপেক্ষায় দুই শিশু ছনুয়া স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু সচেতনতা ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত বিশ্বকে জানাতে চাই, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট: বাঁশখালীতে জেলা প্রশাসক স্বাস্থ্যসেবাকে জনবান্ধব করতে খাগড়াছড়িতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বাঁশখালীতে ভুয়া এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, পুলিশ হেফাজতে ১ বাঁশখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি জহিরুল ইসলাম

বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী ৩দিনপর উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়ে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছান ওরফে হাসানকে (৩১) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

বুধবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। আটক অন্যরা হলেন– মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এহছানকে অপহরণ করা হয়। এ সময় অপহরণকারীদের কয়েকজনের পরনে এসআরবির পোশাক ছিল বলে অভিযোগ রয়েছে। সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে ছয়জন তাঁকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখে।

পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।

এ ঘটনায় বাঁশখালী থানায় ১৯ অক্টোবর একটি মামলা করা হয়। মামলাটির নম্বর ২৭। পরবর্তী সময়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং ছয়জনকে আটক করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে এহসানের উদ্ধার হওয়ার খবরে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করে। তার পরিবার ও স্থানীয় লোকজন অতি অল্প সময়ে তাকে উদ্ধার করতে সক্ষম হওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews