মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে বিএনপি নেতা ডিলার দুলাভাইয়ের চাল শ্যালকের দোকানে, চালের বস্তা জব্দ বাঁশখালীতে বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা, প্রতিহত করল প্রশাসন বাঁশখালীর পুকুরিয়ায় আগুনে পুড়ল তিন বসতঘর, ক্ষতি ১৫ লাখ টাকার বেশি দুই দিনেও সন্ধান নেই বাঁশখালীর ব্যবসায়ী হাসানের, বাবার অপেক্ষায় দুই শিশু ছনুয়া স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু সচেতনতা ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত বিশ্বকে জানাতে চাই, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট: বাঁশখালীতে জেলা প্রশাসক স্বাস্থ্যসেবাকে জনবান্ধব করতে খাগড়াছড়িতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বাঁশখালীতে ভুয়া এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, পুলিশ হেফাজতে ১ বাঁশখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি জহিরুল ইসলাম নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গোৎসব উদযাপনে শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শন

বাঁশখালীতে বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা, প্রতিহত করল প্রশাসন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টার অভিযোগ উঠেছে দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিমের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের সরকারি পুকুরে সেচযন্ত্র বসিয়ে পানি নিষ্কাশনের মাধ্যমে মাছ তুলে নেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে ওই চেষ্টা ব্যর্থ হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দেলোয়ার আজিমের নেতৃত্বে একটি পক্ষ বাহারছড়া ইউনিয়ন পরিষদের সরকারি পুকুরে ওয়াটার পাম্প বসিয়ে পানি সেচে মাছ তুলে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন দ্রুত ব্যবস্থা নেন। তাঁর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামজীদুর রহমান তন্ময় ঘটনাস্থলে গিয়ে মাছ তুলে নেওয়ার চেষ্টা বন্ধ করে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, সরকারি পুকুরের বিষয়ে খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুকুরের মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এদিকে, সরকারি পুকুরের মাছ তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা দেলোয়ার আজিম বলেন, ‘মাছগুলো আমি টাকা দিয়ে কিনেছি। তাই অবৈধভাবে সরকারি পুকুরের মাছ লুটের প্রশ্নই আসে না।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews