শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গোৎসব উদযাপনে শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শন শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার

নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গোৎসব উদযাপনে শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শন

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

তৌহিদ-উল বারী::: শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের তিনটি সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

পরিদর্শন করা পূজামণ্ডপগুলো হলো- শীলকূপ সার্বজনীন কৈবল্য যুব সংঘ দুর্গোৎসব, শীলকূপ সার্বজনীন পল্লী মঙ্গল যুব সংঘ দুর্গোৎসব এবং শীলকূপ সার্বজনীন ধ্রুব সংঘ দুর্গোৎসব।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, আনসার সদস্যদের দায়িত্ব পালন এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করেন তাঁরা। দুর্গোৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন অতিথিরা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদ্‌যাপনে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আনসার সদস্যদের দায়িত্ব পালনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে সম্প্রীতি বজায় রেখে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী, বিএনপির সভাপতি ডা. মো. ইউনুস, ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, ইউপি সদস্য মিজান সিকদার, বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি মাস্টার সাগর সুশীল, পূজামণ্ডপের সভাপতি সুকুমার সুশীল, দীপংকর দাশ, মন্টু সুশীল, নির্মল সুশীল, জনাব জাফর ও মো. সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews