বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৬ হারিয়ে যেতে বসেছে বাঁশখালীর মৃৎশিল্প বাঁশখালীতে হাসিনার নামে মাইকিংয়ের ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ, জব্দ অটোরিকশা জীবনযাত্রার পরিবর্তন ও প্রতিকূলতা মোকাবিলায় অভিবাসন নিয়ে বাঁশখালীতে রামরু’র আলোচনা পাহাড় কাটার বিরুদ্ধে বাঁশখালীতে অভিযান, একজনকে কারাগারে পাঠালেন এসি-ল্যান্ড বাঁশখালী ইকোপার্কের স্বচ্ছ লেক ঢেকেছে টোপাপানা ও জলজ ঘাসে, হারাচ্ছে পর্যটক

রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ জাসেদুল ইসলাম (১৭) নামে বাঁশখালীর এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দুইজন আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে হামিম নামে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে তাঁর পরিবার।

নিহত জাসেদুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগমারা ছমেয়ার বাপের বাড়ি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মোহাম্মদ মুফিজুর রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে জাসেদুল ইসলামসহ আট বন্ধু চারটি মোটরসাইকেলে করে কক্সবাজারের উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। রাত আনুমানিক দুইটার দিকে তারা রামু থানা এলাকার সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাঁদের একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ওই মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় জাসেদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত অপর দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে হামিমের অবস্থা গুরুতর বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। দুর্ঘটনাটি সম্ভবত হাইওয়ে সড়কে ঘটে থাকতে পারে।

দুর্ঘটনার খবর বাঁশখালীতে পৌঁছালে জাসেদুলের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews