রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি

বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মশারি বিতরণ করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর জালিয়াখালী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ।

তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী এনামুল হকের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে শতাধিক রিকশাশ্রমিকের মধ্যে বিনা মূল্যে মশারি বিতরণ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

পরিবার পরিকল্পনা পরিদর্শক মাস্টার রিদুয়ানুল হকের সঞ্চালনায় এবং মাস্টার আবু তৈয়বের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংবাদিক শিব্বির আহমদ রানা ও দুবাইপ্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর আলম সওদাগর, আবুল বশর, মোহাম্মদ নাসির, শহিদ মনির, ডা. এম এ কাদের খান, মোহাম্মদ আলী সওদাগর, মোক্তার সওদাগর, শফি আলম, আনিস সওদাগর ও দেলোয়ার হোসেন। শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুল আলিমসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি দিনের বেলায়ও মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

বক্তারা নিম্নআয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মশারি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি রিকশাশ্রমিকদের মধ্যে বিনা মূল্যে মশারি বিতরণের উদ্যোগ নেওয়ায় উদ্যোক্তা এনামুল হকের প্রশংসা করেন।

আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews