বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাঁশখালীতে তিন গুণী শিক্ষক নির্বাচিত বাঁশখালীতে প্রতিমা কারখানা পরিদর্শনকালে সিসিটিভি ও পাহারার নির্দেশ ওসি রবিউলের বাঁশখালী শিক্ষক সমিতির নতুন কমিটিতে সভাপতি মঈন উদ্দীন, সদস্যসচিব রতন চক্রবর্তী বাঁশখালী ডিগ্রি কলেজে প্রজন্ম চট্টগ্রামের মানবিক ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের আড্ডা বাঁশখালীর মাটিতে বিদ্যুৎ উৎপাদন, তবু ঘরে ঘরে অন্ধকার কেন? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা অত্যাসন্ন দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত বাঁশখালীর কারিগররা বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী

মানসম্মত পোশাকের প্রত্যয়ে বাঁশখালীর লক্ষি স্কয়ারে সিয়াম ফ্যাশনের যাত্রা

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জলদীতে আধুনিক পোশাকের নতুন প্রতিষ্ঠান ‘সিয়াম ফ্যাশন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে মাস্টার নজির আহমদ শপিং মল (লক্ষ্মী স্কয়ার)-এর নিচতলায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি বশির আহমদ, ডা. দিদারুল হক, গন্ডামারা ইউনিয়ন পরিষদের সদস্য শাহ্ আলম, ডা. ছমদুল হক, ব্যবসায়ী মাওলানা আতিক উল্লাহ এবং সিয়াম ফ্যাশনের প্রোপ্রাইটর মোহাম্মদ হোছাইনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

‘সিয়াম ফ্যাশন’-এ নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাকের সমাহার রাখা হয়েছে।প্রতিষ্ঠানটি স্থানীয় ক্রেতাদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে মানসম্মত পোশাক সরবরাহের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে।

উদ্বোধন উপলক্ষে সিয়াম ফ্যাশনের প্রোপ্রাইটর মোহাম্মদ হোছাইন বলেন, ‘বাঁশখালীর মানুষের পোশাকের চাহিদা পূরণে সিয়াম ফ্যাশন প্রতিষ্ঠা করা হয়েছে। নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাক এক জায়গায় দেওয়ার চেষ্টা থাকবে। ক্রেতাদের সাধ্য ও পছন্দের বিষয়টি বিবেচনায় রেখে মানসম্মত পণ্য ও সাধ্যমতো ন্যায্য মূল্য নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সবার সহযোগিতা ও দোয়া নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে চাই।’

তিনি আরও বলেন, ‘ব্যবসার পাশাপাশি ক্রেতাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি এবং তাদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ভবিষ্যতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews