বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জলদীতে আধুনিক পোশাকের নতুন প্রতিষ্ঠান ‘সিয়াম ফ্যাশন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে মাস্টার নজির আহমদ শপিং মল (লক্ষ্মী স্কয়ার)-এর নিচতলায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি বশির আহমদ, ডা. দিদারুল হক, গন্ডামারা ইউনিয়ন পরিষদের সদস্য শাহ্ আলম, ডা. ছমদুল হক, ব্যবসায়ী মাওলানা আতিক উল্লাহ এবং সিয়াম ফ্যাশনের প্রোপ্রাইটর মোহাম্মদ হোছাইনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
‘সিয়াম ফ্যাশন’-এ নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাকের সমাহার রাখা হয়েছে।প্রতিষ্ঠানটি স্থানীয় ক্রেতাদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে মানসম্মত পোশাক সরবরাহের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে।
উদ্বোধন উপলক্ষে সিয়াম ফ্যাশনের প্রোপ্রাইটর মোহাম্মদ হোছাইন বলেন, 'বাঁশখালীর মানুষের পোশাকের চাহিদা পূরণে সিয়াম ফ্যাশন প্রতিষ্ঠা করা হয়েছে। নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাক এক জায়গায় দেওয়ার চেষ্টা থাকবে। ক্রেতাদের সাধ্য ও পছন্দের বিষয়টি বিবেচনায় রেখে মানসম্মত পণ্য ও সাধ্যমতো ন্যায্য মূল্য নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সবার সহযোগিতা ও দোয়া নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে চাই।'
তিনি আরও বলেন, 'ব্যবসার পাশাপাশি ক্রেতাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি এবং তাদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ভবিষ্যতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।'
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত