সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা অত্যাসন্ন দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত বাঁশখালীর কারিগররা বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী অফলাইন বাংলাদেশের ৯ সদস্যের এডভাইজরি প্যানেল গঠিত দেড়মাসের মাথায় বাঁশখালীতে নতুন এসি ল্যান্ড এস এম আমিরুল মোস্তফা বাঁশখালীতে বাড়ছে ডেঙ্গু, দেড় মাসে ৩ শতাধিক চিকিৎসা রেকর্ড কে এই মুহাম্মদ আলী জিন্নাহ এ্যাপোলো হসপিটালে বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

ঢাকা আহ্ছানিয়া মিশনের সহায়তায় বাঁশখালী-আনোয়ারার এক হাজার পরিবার পেল নগদ অর্থ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এক হাজার পরিবারের মাঝে নগদ অর্থ, হাইজিন কিট এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। বেসরকারি সংস্থা স্টার্ট নেটওয়ার্ক বাংলাদেশ-এর সহযোগিতায় পরিচালিত এ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মোট ৮০ লাখ টাকা বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২২৫টি, ছনুয়া ইউনিয়নের ১৮০টি, চাম্বল ইউনিয়নের ২০০টি, বাঁশখালী পৌরসভার ৬৫টি, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ২৮০টি এবং বৈরাগ ইউনিয়নের ৫০টিসহ মোট ১ হাজার পরিবারের প্রত্যেককে ৮ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।

এছাড়া প্রতিটি পরিবারের মাঝে একটি করে হাইজিন কিট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কিটে ছিল দুটি স্যাভলন অ্যান্টিসেপটিক সাবান, ৫০০ গ্রাম ওজনের দুটি ডিটারজেন্ট পাউডারের প্যাকেট, একটি স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট, ৫ লিটারের একটি পানির বোতল, একটি নেল কাটার, ১০ প্যাকেট ওরস্যালাইন, একটি প্লাস্টিকের বালতি, একটি প্লাস্টিকের মগ এবং বন্যা-পরবর্তী করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার।

সর্বশেষ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ছনুয়া ইউনিয়ের হাজী কালামিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নগদ অর্থবিতরণ সম্পন্ন হয়।

এ উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঢাকা আহ্ছানিয়া মিশন এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে এ সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews