মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফাইনাল নিয়ে বাকবিতণ্ডা, বাঁশখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত বাঁশখালীর সরলে দ্য ইয়ুথ রেজোন্যান্সের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ২৫০ বন্যাদুর্গত দিন-রাত এক করে বাঁশখালীতে পানি নিষ্কাশনে এসি (ল্যান্ড) ওমর সানীর সাঁড়াশি অভিযান বাঁশখালীতে বন্যাদুর্গত ৫৫০ পরিবারের পাশে মোজাম্বিক আস্কারিয়া মানবিক ফাউন্ডেশন বাঁশখালীতে ২ হাজার বন্যাদুর্গত পরিবার ও শ্রমিককে বাস মালিক সমিতির ত্রাণ সহায়তা বাঁশখালীতে স্মরণকালের বন্যায় তিন খাতে ক্ষতি শত কোটি টাকার বেশি বাঁশখালীতে বন্যায় ৮ হাজারের বেশি নলকূপ ক্ষতিগ্রস্ত, বিশুদ্ধ পানির তীব্র সংকট ছনুয়ার শতাধিক বন্যার্ত পরিবারের পাশে মধুখালি একতা সংঘ বন্যায় ক্ষতিগ্রস্ত সিএনজি ও রিকশাচালকদের পাশে চাম্বল শ্রমিক সমবায় সমিতি বন্যাদুর্গত মানুষের পাশে বিএমএসএস-ইপসার চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৩’শতাধিক মানুষ

বিশ্বকাপ ফাইনাল নিয়ে বাকবিতণ্ডা, বাঁশখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথাকাটাকাটির জেরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশীসহ আহত হয়েছেন অন্তত আরও ৩ থেকে ৪ জন। আহতদের মামলা না করতে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

সোমবার (২০জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি ১ নম্বর ওয়ার্ডের মওলার পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আয়েশা প্রকাশ ময়রা খাতুন (৫০) ও তার মেয়ে রাবিয়া খাতুন (১৫)।চিকিৎসকরা ময়রা খাতুনের মাথায় চারটি এবং রাবিয়া খাতুনের মাথায় সাতটি সেলাই দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে অনুষ্ঠিত আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল নিয়ে স্থানীয় যুবক রাকিবের সঙ্গে অভিযুক্ত মোরশেদুল ইসলামের গ্রুপের এক সদস্যের কথাকাটাকাটি হয়। বিষয়টি জানার পর থেকেই মোরশেদুল ইসলাম রাকিবকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।

এর জেরে মঙ্গলবার সকালে মোরশেদুল ইসলাম ও তার ভাই মোহাম্মদ হাবিবের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল রাকিবের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় প্রতিবেশীরা রাকিবকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র দা ও কুড়াল নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে ময়রা খাতুন, তার মেয়ে রাবিয়া খাতুনসহ অন্তত পাঁচজন আহত হন। মা-মেয়ের মাথা, কপাল ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলার পর অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাদের চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মোরশেদুল ইসলাম এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। তার বাবা জাকের হোসেনের বিরুদ্ধেও ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এলাকার অনেকে তাকে মুকেশ আম্বানি হিসেবেও চিনেন।

ছবি: গুরুতর আহত মা ও মেয়ে। ডাপাশে হামলায় নেতৃত্ব দেওয়া মোরশেদুল ইসলাম।

আহত ময়রা খাতুনের ছেলে মোহাম্মদ রাসেল বলেন, ‘আমার মা ও বোন কারও কোনো ক্ষতি করেননি। প্রতিবেশীকে হামলা থেকে বাঁচাতে এগিয়ে যাওয়াই ছিল তাদের অপরাধ। এজন্য তাদের দা-কুড়াল দিয়ে কুপিয়ে মাথা, কপাল ও মুখে গুরুতর জখম করা হয়েছে। আমরা অসহায় মানুষ। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। একই সঙ্গে আমাদের পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা মামলা করতে ভয় পাচ্ছেন। ইতোমধ্যে মৌখিকভাবে বিষয়টি থানাকে জানানো হলেও মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি তাদের।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোরশেদুল ইসলাম ও মোহাম্মদ হাবিবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ছবি: গুরুতর আহত মা ও মেয়ে। ডাপাশে হামলায় নেতৃত্ব দেওয়া মোরশেদুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews