শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর ১৬০ প্রাথমিক বিদ্যালয়ে ১৮৭ শিক্ষক পদ শূন্য, শিক্ষা অফিসেও জনবল সংকট বাঁশখালীতে আরএসসি প্রপার্টির নতুন অফিস উদ্বোধন ‘প্রশাসনের চেয়ারে বসলে রাজনীতি ছাড়ুন’–বাঁশখালীতে জামায়াত নেতার হুঁশিয়ারি বাঁশখালীতে সংরক্ষিত বনভূমির সেগুন পাচার, ৩১ গুঁড়ি জব্দ; গ্রেপ্তার ১ ৩৫ কিলোমিটার দূরে আনোয়ারায় গিয়ে পরীক্ষা দিতে হয় বাঁশখালীর হাজারো শিক্ষার্থীকে মোটরসাইকেলে গোপনে ইয়াবা বহন, বাঁশখালীতে দুই যুবক গ্রেপ্তার বাঁশখালীতে চেতনানাশক প্রয়োগ করে ৩ লাখ ৪৫ হাজার টাকা চুরির অভিযোগ, নারী গ্রেপ্তার লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ এর চার্টার বর্ষের কমিটি ঘোষণা বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে বাঁচবে মানুষ

বাঁশখালীর সরলে দ্য ইয়ুথ রেজোন্যান্সের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ২৫০ বন্যাদুর্গত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা ওয়ার্ডে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সামাজিক সংগঠন দ্য ইয়ুথ রেজোন্যান্স (The Youth Resonance)। সোমবার সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ২৫০ জন বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, বন্যার কারণে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষের জন্য এ ক্যাম্পে চর্মরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সাধারণ ও বাতজনিত ব্যথা, জ্বর, কাশি, ঠান্ডা-সর্দি, পানিবাহিত বিভিন্ন রোগ, সংক্রমণজনিত রোগ, অ্যালার্জিসহ অন্যান্য সাধারণ স্বাস্থ্যসমস্যার চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আছরার উল্লাহ নূরী (ফাহিল), চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী লতিফুর রহমান মাকিন এবং জুলকারনাইন ফাহিম।

এ সময় উপস্থিত ছিলেন দ্য ইয়ুথ রেজোন্যান্স (TYR)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক যায়িদ রুসাফী, কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সদস্য আরিফুল ইসলাম এবং কাজী মোহাম্মদ ইরফান।

আয়োজকরা জানান, বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এবং প্রাথমিক চিকিৎসাসেবা সহজলভ্য করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews