শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে আরএসসি প্রপার্টির নতুন অফিস উদ্বোধন ‘প্রশাসনের চেয়ারে বসলে রাজনীতি ছাড়ুন’–বাঁশখালীতে জামায়াত নেতার হুঁশিয়ারি বাঁশখালীতে সংরক্ষিত বনভূমির সেগুন পাচার, ৩১ গুঁড়ি জব্দ; গ্রেপ্তার ১ ৩৫ কিলোমিটার দূরে আনোয়ারায় গিয়ে পরীক্ষা দিতে হয় বাঁশখালীর হাজারো শিক্ষার্থীকে মোটরসাইকেলে গোপনে ইয়াবা বহন, বাঁশখালীতে দুই যুবক গ্রেপ্তার বাঁশখালীতে চেতনানাশক প্রয়োগ করে ৩ লাখ ৪৫ হাজার টাকা চুরির অভিযোগ, নারী গ্রেপ্তার লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ এর চার্টার বর্ষের কমিটি ঘোষণা বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে বাঁচবে মানুষ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া

বাঁশখালীতে ২ হাজার বন্যাদুর্গত পরিবার ও শ্রমিককে বাস মালিক সমিতির ত্রাণ সহায়তা

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রাম-বাঁশখালী বাস মালিক (যানবাহন) সমিতির উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবার ও যানবাহন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলার শেখেরখীল, ছনুয়া, পুঁইছড়ি, কাথরিয়া, চাম্বল, বাহারছড়া, কালীপুর ও শীলকূপ ইউনিয়নের বন্যাদুর্গত পরিবার এবং যানবাহন শ্রমিকদের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সমিতি সূত্রে জানা যায়, প্রতিটি ত্রাণ প্যাকেজে চাল, আটা, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-বাঁশখালী বাস মালিক (যানবাহন) সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন মুন্সি, সহ-সভাপতি আবুল কাশেম বাদশা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ নুরুল হক, প্রচার সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু ছালেক, বিচারবিষয়ক সম্পাদক জামশেদ আলী এবং সদস্য আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, মো. নোমান ও মো. মোজাহের। এ ছাড়া বাঁশখালী কোস্টার শ্রমিক ইউনিয়নের সভাপতি আমির হোসেন সাধু, সহ-সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক জাবেদুল হক, যুগ্ম সম্পাদক মো. আমিনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সমিতির নেতারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও মানবিক প্রয়োজনে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে চট্টগ্রাম-বাঁশখালী বাস মালিক সমিতি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews