শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে আরএসসি প্রপার্টির নতুন অফিস উদ্বোধন ‘প্রশাসনের চেয়ারে বসলে রাজনীতি ছাড়ুন’–বাঁশখালীতে জামায়াত নেতার হুঁশিয়ারি বাঁশখালীতে সংরক্ষিত বনভূমির সেগুন পাচার, ৩১ গুঁড়ি জব্দ; গ্রেপ্তার ১ ৩৫ কিলোমিটার দূরে আনোয়ারায় গিয়ে পরীক্ষা দিতে হয় বাঁশখালীর হাজারো শিক্ষার্থীকে মোটরসাইকেলে গোপনে ইয়াবা বহন, বাঁশখালীতে দুই যুবক গ্রেপ্তার বাঁশখালীতে চেতনানাশক প্রয়োগ করে ৩ লাখ ৪৫ হাজার টাকা চুরির অভিযোগ, নারী গ্রেপ্তার লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ এর চার্টার বর্ষের কমিটি ঘোষণা বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে বাঁচবে মানুষ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া

বাঁশখালীতে বন্যাদুর্গত ৫৫০ পরিবারের পাশে মোজাম্বিক আস্কারিয়া মানবিক ফাউন্ডেশন

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

||৭ লাখ টাকার পুনর্বাসন ও খাদ্য সহায়তা, দুই অসুস্থ ব্যক্তিকে এক লাখ টাকা অনুদান||

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রবাসীদের উদ্যোগে গঠিত মোজাম্বিক আস্কারিয়া মানবিক ফাউন্ডেশন। রবিবার (১৯ জুলাই) মোজাম্বিক প্রবাসী আলহাজ্ব নাছির উদ্দিনের বাসভবনে সকাল থেকে উপজেলার সরল, শীলকূপ ইউনিয়ন এবং বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৫৫০টি পরিবারের মাঝে ৭ লাখ টাকার পুনর্বাসন সামগ্রী, খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা বিতরণ করা হয়।

এ সময় অসুস্থ আবদুল হাকিমকে ৫০ হাজার টাকা এবং আবদুল কালাম কে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মোজাম্বিক আস্কারিয়া মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মো. নাছির উদ্দীন বলেন, ‘সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর বহু মানুষের ঘরবাড়ি, দোকানপাট ও বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখনও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। মানবতার সেবায় আমাদের ফাউন্ডেশন সব সময় দুর্যোগে মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব এবং তাদের পুনর্বাসনের লক্ষ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে এবং দৈনন্দিন সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews