রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

ছনুয়ার শতাধিক বন্যার্ত পরিবারের পাশে মধুখালি একতা সংঘ

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত ১২৩টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন মধুখালি একতা সংঘ।

শুক্রবার সংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা এবং ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সফল ইউপি সদস্য আহম্মদ হোছাইন বাদশাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ তারেক, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস, সহ-সভাপতি সারওয়ার আলম ও হাফেজ ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী, অর্থ সম্পাদক হাফেজ ক্বারী মোহাম্মদ সাইফুল ইসলাম ত্বোহা, দপ্তর সম্পাদক হেফাজ উদ্দিন রাফি, সদস্য আলী হোছাইন, আজিজসহ সংগঠনের দায়িত্বশীল সদস্যবৃন্দ এবং মধুখালি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বন্যাদুর্গত ১২৩টি পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ। –প্রেসবিজ্ঞপ্তি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews