রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

রাষ্ট্রীয় সফরে চট্টগ্রামে ড. জাকারিয়াকে ‘আমার গ্রাম’-এর শুভেচ্ছা

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: জাতীয় এনজিও ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া রাষ্ট্রীয় কর্মসূচিতে চট্টগ্রাম সফরে এলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সামাজিক সংগঠন ‘আমার গ্রাম’ পরিবার।

গত ২৭ জুন চট্টগ্রাম স্থানীয় পর্যটন কর্পোরেশনের ‘সৈকত’ মিলনায়তনে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ‘আমার গ্রাম’-এর পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমার গ্রাম’-এর প্রতিষ্ঠাতা ও শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা), অ্যাডভোকেট ইফতেখার হোসেন মহসিন, অ্যাডভোকেট নাসির, অ্যাডভোকেট শওকত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নাফিস মিনহাজ।

অনুষ্ঠানে ‘আমার গ্রাম’ পরিবারের সদস্যরা ড. মোহাম্মদ জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় তারা বলেন, প্রশাসনিক ক্ষেত্রে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ড. মোহাম্মদ জাকারিয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর এ অর্জন বাঁশখালীবাসীর জন্য গর্বের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews