রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই

মাদক সেবনের দায়ে কালীপুরের এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

শনিবার (২৭ জুন) উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মৃত হাজী ওয়াইজউদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৮)-কে মাদক সেবনের দায়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নজরুল ইসলামকে আটক করা হয়। পরে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে বাঁশখালী থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম এর আগেও মাদক সেবন ও মাদক বিক্রির অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি এখনও ইয়াবা সেবনের পাশাপাশি ইয়াবা ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছেন এবং এলাকার যুবসমাজকে মাদকের দিকে আকৃষ্ট করছেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। মাদকের তথ্য থাকলে তা প্রশাসনকে জানানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews