রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই

বাঁশখালীতে রুরাল মেডিকেল প্রেকটিশনারদের সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার (ওয়েলফেয়ার) সোসাইটি, বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকালে বাঁশখালীর চেচুরিয়াস্থ এসকে বি কনভেনশন হলে ‘সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার (ওয়েলফেয়ার) সোসাইটি, বাঁশখালী উপজেলা শাখার সভাপতি চিকিৎসক আশেক এলাহী রনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ফররুখ আহামেদ ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মিনহাজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মিন্টু ধর, বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার (ওয়েলফেয়ার) সোসাইটির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি চিকিৎসক মুনির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসিফুল হক এবং সংগঠনের বাঁশখালী উপজেলা শাখার কার্যকরী সভাপতি চিকিৎসক আমিনুল ইসলাম আমিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক চিকিৎসক এস.এন. রাসেল।

সেমিনারে চিকিৎসা সেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা পদ্ধতি, রোগ নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী রুরাল মেডিকেল প্রেকটিশনারদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার রুরাল মেডিকেল প্রেকটিশনাররা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews