শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

বামেরছড়া-ডানেরছড়া সমবায় সমিতির নির্বাচনে বিজয়ী যারা

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা:: চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কের বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শুক্রবার (২৬ জুন) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘ প্রায় ১৩ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

নির্বাচন শেষে নির্বাচন কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৪০৪ ভোট পেয়ে শাহাদাত হোছাইন আজগর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের রফিক আহমদ ২২৭ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে চাকা প্রতীকের মিজানুর রহমান সিকদার ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়াল ঘড়ি প্রতীকের মোহাম্মদ আনোয়ার হোসাইন ২১৯ ভোট পান। অপর প্রার্থী হারিকেন প্রতীকের সাখাওয়াত হোসেন চৌধুরী আসিফ ৮৫ ভোট লাভ করেন।

সম্পাদক পদে ফুটবল প্রতীকের মোহাম্মদ ইউনুছ ৩৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলসি প্রতীকের মোক্তার আহমদ ১৩৩ ভোট পান। অন্য প্রার্থী দোয়াত-কলম প্রতীকের গিয়াস উদ্দিন সিকদার পেয়েছেন ১০৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে গোলাপ ফুল প্রতিকে মো. সোলতান মাসুদ ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাজ প্রতীকের মৌলভী মো. জাকের হোছাইন পেয়েছেন ১৮৫ ভোট। অন্যপ্রার্থী মোরগ প্রতিকের মো. গিয়াস উদ্দিন পেয়েছেন ১৬৫ ভোট।

এদিকে ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে সমবায় সমিতি বিধিমালা-২০০৪ এর ৩২(১) বিধি মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়েকজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন– ব্লক-১ থেকে আবদুল গফুর ও জহিরুল ইসলাম মানু, ব্লক-২ থেকে সদস্যদের প্রত্যক্ষভোটে নির্বাচিত হয়েছেন মো. ইসকান্দার (১১৪) ও ইনসাফ মিয়া (৯৯), ব্লক-৩ থেকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সদস্য নির্বাচিত হন মোস্তাক আহমদ ও ওয়াহিদুল ইসলাম সিকদার এবং ব্লক-৪ থেকে মো. আছমত আলী ও নাছির আহমদ চৌধুরী।

নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটি-২০২৬ এর সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ওবাইদুল হক, সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, কমিটির সদস্য ও পল্লী সঞ্চয় ব্যাংক, বাঁশখালীর ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহজাদা মোহাম্মদ জুলকারনাইন, নির্বাচন কমিটির সদস্য ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোহছন আলী এবং নির্বাচন কমিটির সদস্য ও উপসহকারী কৃষি কর্মকর্তা মনছুর আলম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews