শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

চাম্বল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী মারুফুল হক চৌধুরী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাম্বল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মারুফুল হক চৌধুরী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এডহক কমিটি অনুমোদনঃ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত স্মারক নং চশিবো/বিদ্যা/চট্টঃদঃ (বাঁশ)/১২৫৫/৯৭/অংশ-১/৯৭২(৩), তারিখ ২৪ জুন ২০২৬ অনুযায়ী এ কমিটি অনুমোদন করা হয়।শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে ছয় মাস মেয়াদি এডহক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির মনোনীত সদস্যরাঃ সভাপতি (শিক্ষা বোর্ড মনোনীত) মারুফুল হক চৌধুরী, শিক্ষক প্রতিনিধি সদস্য (জেলা শিক্ষা অফিসার মনোনীত) মোহাম্মদ দিদারুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি সদস্য (জেলা প্রশাসক/ইউএনও মনোনীত) মোহাম্মদ ইসমাইল চৌধুরী, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাধিকারবলে) মুহাম্মদ রেজাউল করিম।

পূর্ববর্তী মেয়াদে মারুফুল হক’র উল্লেখযোগ্য অর্জনঃ সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে মারুফুল হক চৌধুরীর নেতৃত্বে বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য– প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ। জেলা পরিষদের ৩ লাখ টাকা অনুদানে টেবিল, বেঞ্চ ও অন্যান্য আসবাবপত্র ক্রয়। শ্রেণিকক্ষ ও বিদ্যালয় ভবনের দেয়াল সংস্কার ও রং করার কাজ সম্পন্ন। জেলা প্রশাসকের সহযোগিতায় প্রতিবছর শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী সংগ্রহ ও বিতরণ।বিদ্যালয়ের সম্প্রসারণের লক্ষ্যে জনাব মীর জহির মোহাম্মদ খান প্রকাশ (ছগির)-এর নিকট থেকে বিদ্যালয়ের নামে ১১ গণ্ডা জমি গ্রহণের ব্যবস্থা সম্পন্ন। শিক্ষকদের জন্য প্রতিদিন একবেলা মধ্যাহ্নভোজের ব্যবস্থা চালু। শিক্ষকদের জন্য বৈশাখী ভাতা প্রবর্তন।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৫(২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে। তবে সরকারি বিধান অনুযায়ী এডহক কমিটি শিক্ষক ও কর্মচারী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারবে না।

চাম্বল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ায় মারুফুল হক চৌধুরীকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews