শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

আগামীকাল বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

”সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ ও ব্লক-২ সদস্য পদে ভোটগ্রহণ; মোট ভোটার ৮২৭ জন”

শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামীকাল শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত হবে।

সমিতির মোট ৮২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। এদিন সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন সংশ্লীষ্ট নির্বাচন কমিশন।

সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত-২০২০) অনুযায়ী নির্বাচন কমিটি ঘোষিত তফসিল অনুসারে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে একাধিক বৈধ প্রার্থী থাকায় এসব পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ব্লকভিত্তিক ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে ব্লক-২ এ প্রতিদ্বন্দ্বিতা থাকায় ওই ব্লকেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন সূত্রে জানা যায়, সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে তিনজন, সম্পাদক পদে তিনজন এবং কোষাধ্যক্ষ পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ব্লক-২ সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে, ব্লক-১, ব্লক-৩ ও ব্লক-৪ এর প্রতিটি সদস্য পদে একক প্রার্থী থাকায় মোট ছয়জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহাদাত হোছাইন আজগর (ছাতা) ও রফিক আহমদ (আনারস)। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাখাওয়াত হোসেন চৌধুরী আসিফ (হারিকেন), মিজানুর রহমান সিকদার (চাকা) এবং মোহাম্মদ আনোয়ার হোসাইন (দেয়াল ঘড়ি)।সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ ইউনুছ (ফুটবল), গিয়াস উদ্দিন সিকদার (দোয়াত-কলম) এবং মোক্তার আহমদ (কলসি)। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. গিয়াস উদ্দীন (মোরগ), মো. জাকের হোছাইন (আনার) এবং মো. সোলতান মাসুদ (গোলাপফুল)।

এদিকে, ব্লকভিত্তিক ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে ব্লক-২ এ প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আজগর হোছন (তালা-চাবি), ইনসাফ মিয়া (মাছ) এবং মো. ইসকান্দর (বই)। অপরদিকে, ব্লক-১, ব্লক-৩ ও ব্লক-৪ এর প্রতিটি পদে একক প্রার্থী থাকায় মোট ছয়জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তারা হলেন— ব্লক-১ থেকে আবদুল গফুর (কবুতর) ও জহিরুল ইসলাম মানু (ঘুড়ি), ব্লক-৩ থেকে মোস্তাক আহমদ (মোবাইল ফোন) ও ওয়াহিদুল ইসলাম সিকদার (আপেল) এবং ব্লক-৪ থেকে মো. আছমত আলী (মোমবাতি) ও নাছির আহমদ চৌধুরী (হাঁস)।

প্রধান নির্বাচন কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুল হক বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিটি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সমিতির সকল ভোটারকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সমবায় সমিতি বিধিমালা অনুযায়ী স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করছি, সদস্যদের সক্রিয় অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews