শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বাঁশখালী মডেল’র প্রধান শিক্ষক শহীদুল্লাহকে সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে প্রধান শিক্ষক ক্যাটাগরিতে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসকক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শুভানুধ্যায়ী সহকর্মীদের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মোহাম্মদ শহীদুল্লাহর এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাঁশখালীর প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্যও একটি গৌরবের বিষয়। তাঁর নেতৃত্ব, নিষ্ঠা ও কর্মদক্ষতা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও তাঁর এ অর্জন বাঁশখালীর প্রাথমিক শিক্ষার উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সিকদার, মোহাং আবুল বশর জিহাদী, সাগরিকা দাশ, সমর সেন বড়ুয়া, নূরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক নূরুল হুদা, মো. আবদুর রউফ, আজিজুন্নেছা খানম, মাহফুজুর রহমান, নূর মোহাম্মদ, মো. ছিদ্দিকুর রহমান, মোহাম্মদ ইউনুছ, শেখ রায়হান উদ্দিন চৌধুরী, রুমানা আকতার ও জুবাইর জসীমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ও চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews