বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাঁশখালীতে তিন গুণী শিক্ষক নির্বাচিত বাঁশখালীতে প্রতিমা কারখানা পরিদর্শনকালে সিসিটিভি ও পাহারার নির্দেশ ওসি রবিউলের বাঁশখালী শিক্ষক সমিতির নতুন কমিটিতে সভাপতি মঈন উদ্দীন, সদস্যসচিব রতন চক্রবর্তী বাঁশখালী ডিগ্রি কলেজে প্রজন্ম চট্টগ্রামের মানবিক ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের আড্ডা বাঁশখালীর মাটিতে বিদ্যুৎ উৎপাদন, তবু ঘরে ঘরে অন্ধকার কেন? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা অত্যাসন্ন দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত বাঁশখালীর কারিগররা বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী

সরওয়ার আলমের বদলি আদেশ বাতিলের দাবি সাবেক অধ্যক্ষ আজিজুর রহমানের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

সংলাপ ডেস্ক::: সিলেটের জেলা প্রশাসক পদ থেকে সরওয়ার আলমকে প্রত্যাহারের আদেশ বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষাবিদ ও বাঁশখালীর সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মো. আজিজুর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সরওয়ার আলম ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করেন।

মো. আজিজুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, অতীতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে সরওয়ার আলম রাজনৈতিক চাপ ও প্রভাব উপেক্ষা করে আইন প্রয়োগে সাহসী ভূমিকা রেখেছিলেন। এছাড়া, হযরত শাহজালাল (রহ.) মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের কারণে তাকে বদলির মুখে পড়তে হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, একজন সৎ, নির্ভীক ও দক্ষ কর্মকর্তাকে যথাযথ মূল্যায়ন করা না হলে দেশের অগ্রগতি ব্যাহত হবে। সরওয়ার আলমের বদলির আদেশে দেশব্যাপী সমালোচনা, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া এবং বৃহত্তর সিলেট অঞ্চলে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ফেসবুক পোস্টের শেষাংশে মো. আজিজুর রহমান সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের জোর দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি জেলা প্রশাসক সরওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার সরকারি সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews