বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাঁশখালীতে তিন গুণী শিক্ষক নির্বাচিত বাঁশখালীতে প্রতিমা কারখানা পরিদর্শনকালে সিসিটিভি ও পাহারার নির্দেশ ওসি রবিউলের বাঁশখালী শিক্ষক সমিতির নতুন কমিটিতে সভাপতি মঈন উদ্দীন, সদস্যসচিব রতন চক্রবর্তী বাঁশখালী ডিগ্রি কলেজে প্রজন্ম চট্টগ্রামের মানবিক ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের আড্ডা বাঁশখালীর মাটিতে বিদ্যুৎ উৎপাদন, তবু ঘরে ঘরে অন্ধকার কেন? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা অত্যাসন্ন দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত বাঁশখালীর কারিগররা বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী

বাঁশখালীর শেখেরখীলে সিএনজি চালক থেকে মাদক কারবারি হারুন, আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের বহদ্দার পাড়ায় মো. হারুন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এক সময় সিএনজি চালক হিসেবে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন এবং এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক সরবরাহ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখেরখীল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বহদ্দার পাড়া এলাকার বাসিন্দা মো. হারুন, মাহাম্মদ প্রকাশ মইত্তার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় খুচরা ও পাইকারি পর্যায়ে মাদক বিক্রি করে আসছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর তার এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের আনাগোনা বাড়তে দেখা যায়।

অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকা থেকে মাদক এনে নিজ এলাকায় সরবরাহ করার পাশাপাশি স্থানীয় তরুণ ও কিশোরদের মাঝেও মাদকের বিস্তার ঘটাচ্ছেন তিনি। এমনকি স্কুলপড়ুয়া শিশুদের ব্যবহার করে ইয়াবা বিক্রির মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বেচাকেনা, ইয়াবা সেবন এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews