শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

বাঁশখালী রুটে পুলিশকে ফাঁকি দিয়ে মাদক পাচারকালে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফুটখালী ব্রিজ সংলগ্ন জান্নাত এগ্রো ফার্মের সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, চেকপোস্টে একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের সিটের নিচে সু-কৌশলে লুকানো অবস্থায় ৪ হাজার ১শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— জাহেদুল ইসলাম (২৪) ও মো. ইউনুছ (২৮)। তাদের বাড়ি কক্সবাজার সদর এলাকায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট জোরদার করা হয়েছিল। সন্দেহজনক মোটরসাইকেল তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews