শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

চাম্বলের ধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ উল্লাহ গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩২৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী থানায় দায়ের করা এক ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি আরিফ উল্লাহ (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গত শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন শাহ আমানত সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আরিফ উল্লাহ বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা এবং মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, বাঁশখালী থানার মামলা নম্বর-১৪ (তারিখ: ১৪ এপ্রিল ২০২৬) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল দিবাগত রাতে পূর্ব চাম্বল ইউনিয়নের সাতঘরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী সেদিন তার খালার বাড়িতে অবস্থান করছিল। রাতের কোনো এক সময় ঘর থেকে বের হলে প্রতিবেশী আরিফ উল্লাহ তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি মুদির দোকানে নিয়ে যায়। পরে দোকানের শাটার বন্ধ করে তার মুখ টেপ দিয়ে বেঁধে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পরদিন ভুক্তভোগীর পিতা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বাঁশখালী থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews