শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

গোপন আস্তানায় অনলাইন জুয়ার আসর, বাঁশখালীতে তিন যুবকের জেল-জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অনলাইন জুয়ার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১১টা থেকে শুক্রবার ভোর সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চলে।

উপজেলার বৈলছড়ি, কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। এ সময় কাথরিয়া ইউনিয়নের বাগমারা গাট্টিফকিরের মাজারসংলগ্ন একটি দোকানে মোবাইল ফোনে বেটিং অ্যাপের মাধ্যমে জুয়া খেলার সময় তিন যুবককে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড এবং এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

আটক ব্যক্তিরা হলেন—মো. আব্দুল হামিদ (২৫), মো. মনজুর (২৮) ও মো. এনাম (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন যে, তারা অনলাইন জুয়ার জন্য নিজ নামে ও ভিন্ন নামে একাধিক আইডি ব্যবহার করতেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রত্যেকে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করে নিয়মিত জুয়ায় অংশ নিতেন। এতে তারা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ হারিয়েছেন বলেও জানান।

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন এ অভিযান পরিচালনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews