শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালীতে প্রবাসী ও বিশিষ্টজনের সম্মানে ইফতার

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা: মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশন বাঁশখালীর উদ্যোগে প্রবাসী ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার চাম্বল বাজারের হোসাইনীয়া কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাম্বিক প্রবাসী মাইন উদ্দীন লক্ষী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল করিম। পরে সঙ্গীত পরিবেশন করেন মো. রিদোয়ান ও মো. তারেক। উদ্বোধনী বক্তব্য দেন মোজাম্বিক প্রবাসী ওমর কাজী।

প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালীর সাংসদ অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, মোজাম্বিকে এখনো বাংলাদেশি দূতাবাস নেই। এ কারণে সেখানে বসবাসরত প্রবাসীদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট মহলে গুরুত্বসহকারে আলোচনা করার চেষ্টা করবো।”

প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিটেন্স পাঠিয়েই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন না, বরং দেশের যেকোনো সংকট ও দুর্যোগের সময় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে দেশের পাশে দাঁড়ান।

প্রধান বক্তার বক্তব্যে বাঁশখালীর সাবেক পৌর মেয়র আলহাজ কামরুল ইসলাম হোসাইনী বলেন, প্রবাসীদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রিয় বাঁশখালী সম্পাদক কাজী শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নূর হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আরিফ উল্লাহ, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহসিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, জামায়াত নেতা মর্তুজা আলী চৌধুরী।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মোজাম্বিক প্রবাসী আব্দুর রশিদ, সাঈদুল হক সাঈদ, মনিরুজ্জামান, আব্দুল গফফার, রহমত উল্লাহ, সেকান্দর নূরী, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার, মো. দেলোয়ার ও মনির।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এটিএম কফিল উদ্দিন, হেলাল রহমান, মো. শহিদুল ইসলাম, আব্দুল গফ্ফার, আব্দুল খালেক, আমির হোসেন, আদিল হোসেন ইফতু, এমএম হাসান (হাসিব) ও রমিজুর রহমান।

শেষে বক্তারা এই মহতী আয়োজন সফল করতে প্রবাসীদের আন্তরিক প্রচেষ্টা, সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোয়া ও মুনাজাতের মধ্যদিয়ে প্রবাসী, দেশ, জাতীর কল্যাণ কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews