রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

বাঁশখালী পৌরওয়ার্ড বিএনপির প্রতিনিধি সভায় ধানের শীষ বিজয়ের অঙ্গীকার ঐক্যবদ্ধ নেতাকর্মী

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০৩ বার পড়া হয়েছে

বাঁশখালী পৌরসভা প্রতিনিধি::: চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী গুরাপুকুর পাড় এলাকায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা শফি আলম এবং সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম এবং পৌরসভা যুবদলের সদস্য আয়ুব আলী। এছাড়াও বক্তব্য দেন সেলিম উদ্দীন, মিন্টু সেন, মোহাম্মদ করিম, কলিম উল্লাহ, মোস্তফা আলী, হামিদ উল্লাহ, নেজাম, বশর মিয়া, শহিদ, আরফাত, করিম, সৈয়দ নুর, জহির, আবদুল কাদের, ইদ্রিস, মোহাম্মদ মদন, মিহির শীল, রুবেল মল্লিক, শেখ আবদুল্লাহ, নিজাম উদ্দীন রানা, আতিক ও নুরুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দলের অভ্যন্তরীণ সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews