রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বারের মৃত্যুতে বাঁশখালী প্রেস ক্লাবের শোক

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৪৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী প্রেস ক্লাবের সম্মানিত সদস্য, দৈনিক সংগ্রাম ও দৈনিক দিনকাল পত্রিকার সাবেক বাঁশখালী প্রতিনিধি এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাঁশখালী প্রেস ক্লাব।

এক শোকবার্তায় প্রেস ক্লাবের আহ্বায়ক অনুপম কুমার অভি ও সদস্য সচিব মিজান বিন তাহের মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ আবদুল জব্বার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সংবাদকর্মী। সাংবাদিকতা পেশায় তাঁর অবদান বাঁশখালীর গণমাধ্যম অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বাঁশখালীর সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ ও গুণী মানুষকে হারাল।

উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বার রবিবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে মরহুমের বাড়ি সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক আবদুল জব্বারের মৃত্যুতে অধ্যক্ষ জহিরুল ইসলামের গভীর শোক

https://www.banshkhalisanglap.com/2026/01/26/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews