রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

ভোর থেকে বাঁশখালীতে বিদ্যুৎ না থাকার কারণ জানা গেল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে ভোর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার প্রকৃত কারণ জানা গেছে। বাঁশখালী জোনাল অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে একটি অজ্ঞাত ট্রাক চেচুরিয়া এলাকার হাবিবের দোকানের সামনে স্থাপিত ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের খুঁটিতে ধাক্কা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

দুর্ঘটনায় টাওয়ারের খুঁটি সম্পূর্ণ ভেঙে পড়ায় দোহাজারী থেকে বাঁশখালী জোনাল অফিসের আওতাধীন জলদী ও নাপোড়া উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

বাঁশখালী জোনাল অফিসের ডিজিএম মো. আতিকুর রহমান জানান, জরুরি ভিত্তিতে ঠিকাদারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত টাওয়ার পোল পরিবর্তনের কাজ চলছে। কাজ সম্পন্ন হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সকাল থেকে বাঁশখালীর বিভিন্ন এলাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। দ্রুত বিদ্যুৎ চালুর আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews