রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যবই পৌঁছে দিল বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী উপজেলায় ২০২৬ শিক্ষাবর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বই বিতরণ কার্যক্রম চলমান ছিল।

নতুন বছর শুরুর আগেই উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে এ উৎসবের আয়োজন করা হয়। বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবদুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবদুল হামিদ বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ একটি আনন্দঘন উৎসব। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ ও উৎসাহ বাড়বে। সরকার নির্ধারিত সময়ের আগেই বই বিতরণ নিশ্চিত করায় শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের শুরু থেকেই পাঠ্যবই হাতে পাবে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’

বই বিতরণ উৎসবে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাঁশখালী উপজেলার ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬২টি কিন্ডারগার্টেন স্কুল এবং চাঁদপুর বেলগাঁও চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews