বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৬ হারিয়ে যেতে বসেছে বাঁশখালীর মৃৎশিল্প বাঁশখালীতে হাসিনার নামে মাইকিংয়ের ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ, জব্দ অটোরিকশা জীবনযাত্রার পরিবর্তন ও প্রতিকূলতা মোকাবিলায় অভিবাসন নিয়ে বাঁশখালীতে রামরু’র আলোচনা পাহাড় কাটার বিরুদ্ধে বাঁশখালীতে অভিযান, একজনকে কারাগারে পাঠালেন এসি-ল্যান্ড

বাঁশখালীতে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা আবদুল জব্বার গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও উপজেলা যুবলীগ নেতা আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার ওই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাহার উল্লাহ পাড়ার গনু মিয়ার ছেলে। তিনি বাঁশখালী পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এবং উপজেলা যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্থানীয় রাসেল স্মৃতি সংসদেরও সভাপতি।

​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল জব্বারের বিরুদ্ধে বাঁশখালী থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গত আগস্ট মাসে দায়ের হওয়া ২৩(৮)২০২৪ নম্বর মামলায় তিনি ৮ নম্বর এবং ২৭ আগস্ট দায়ের হওয়া ১৯ নম্বর মামলায় ১১৫ নম্বর এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা-হাঙ্গামা, গুরুতর জখম, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, চুরি এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের একটি দল তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

​উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রচার হওয়ার পর আব্দুল জব্বার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং বিভিন্ন মহল থেকে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ওঠে।

​বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল জব্বারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলাসহ সুনির্দিষ্ট একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews