বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে আলাওল কলেজে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র ঘোষণা বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৬ হারিয়ে যেতে বসেছে বাঁশখালীর মৃৎশিল্প বাঁশখালীতে হাসিনার নামে মাইকিংয়ের ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ, জব্দ অটোরিকশা জীবনযাত্রার পরিবর্তন ও প্রতিকূলতা মোকাবিলায় অভিবাসন নিয়ে বাঁশখালীতে রামরু’র আলোচনা

বাঁশখালীতে এতিম শিক্ষার্থীদের মাঝে রেহাল বিতরণ করল ‘মানবতার কল্যাণে আমরা’

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালীর স্বনামধন্য স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘মানবতার কল্যাণে আমরা’–এর উদ্যোগে ৭নম্বর সরল ইউনিয়নের খালাইচ্ছার দোকানের পাশে অবস্থিত মদীনাতুল উলুম মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের এতিম শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন পাঠের রেহাল উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাতুল ইসলাম মাসুম, সাংগঠনিক সম্পাদক মোরশেদুল হক কাদেরী, সিনিয়র সদস্য হাফেজ মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মানবতার কল্যাণে আমরা’ ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কাজ অব্যাহত রাখবে। সংগঠনের নেতৃবৃন্দ আরও প্রত্যয় ব্যক্ত করেন যে, সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে তাদের এই উদ্যোগ চলমান থাকবে এবং প্রত্যেক কার্যক্রমে মানবতার সেবা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

মাদ্রাসার শিক্ষার্থীরা রেহালের উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews